যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় আজ শনিবার সকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন হাফিজুর রাহমান জানান, সকাল পৌনে ছয়টার দিকে শনির আখড়ার বাসা থেকে তিনি বেরিয়ে যাত্রাবাড়ী পাইকারি মাছের বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন। শেখদী এলাকায় তিন-চারজন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তারা হাফিজের পুরো শরীরে ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম প্রথম আলো অনলাইনকে জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।