যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকার সম্রাট কমিউনিটি সেন্টার-সংলগ্ন লিলি কেমিক্যাল অ্যান্ড কোম্পানি নামে জুতার সোল তৈরির একটি কারখানায় আগুন লেগে সাতজন মারা গেছেন। গুরুতর অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা নিহত ব্যক্তিদের স্বজনদের তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ জানান, কারখানার চুলি্ল থেকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানার চুলি্ল থেকে আগুন রাসায়নিক পদার্থ-ভর্তি একটি ড্রামে লেগে মুহূর্তেই টিনশেড কারাখানায় ছড়িয়ে পড়ে। তখন দুই-তিনজন শ্রমিক বাইরে বের হয়ে আসতে পারলেও বাকিরা কারখানায় আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাতটি লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, লাশগুলোর মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছে। তবে তাদের চেনা যাচ্ছে না। এখন পুরো কারখানাটি র‌্যব, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।