যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর কুতুবখালী গলিতে আজ রোববার বেলা একটার দিকে দুর্বৃত্তদের গুলিতে রিংকু (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ফুয়াদ ফয়সাল জন (২৪) ও স্বপন (২৫) নামের দুজন। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হতাহতেরা বন্ধু। তাঁদের বাসা সূত্রাপুরের হাটখোলায়। এই তিন বন্ধু মিলে আড্ডা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। অন্তর্দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তিনি জানান, লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।