যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীতে বাসের ধাক্কায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় বাসটি রিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রিকশাচালক কাদের শিকদার ও রিকশাযাত্রী এমদাদ হোসেন। আহত হয়েছেন অপর রিকশাযাত্রী টিটু। মোটরসাইকেলচালক সামান্য আহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। দক্ষিণ কুতুবতলীতে এলে ওই দুর্ঘটনা ঘটে।