যাত্রাবাড়ীতে বিস্ফোরণে ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে রেফ্রিজারেটর মেরামতের দোকানে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আরও দুজনের অবস্থা গুরুতর। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, উত্তর যাত্রাবাড়ীর ফ্রিজ-এসি মেরামতের দোকান মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঝালাই করার অক্সিএসিটিলিন সিলিন্ডার বা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ছিন্নভিন্ন অবস্থায় দুজনকে মেডিকেলে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতদের একজনের নাম আরিফ (২৮), অপরজন হলেন দোকান মালিক হেলালউদ্দিন (৩৫)।আহত শাহীন (২৫) ও জাহাঙ্গীরের (৩৫) অবস্থাও সংকটাপন্ন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁরা চিকিত্সাধীন রয়েছেন।হাসপাতাল সূত্র জানায়, নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। একজনের পা উড়ে গেছে। দুজনেরই শরীরের মাংসপেশি উড়ে গেছে।