যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ বুধবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত এবং আরও দুজন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন তৈয়বুল ইসলাম (৫০), তাঁর স্ত্রী রোকেয়া ইসলাম (৪৫), তাঁদের কন্যা মীম (১২) ও গাড়িচালক নাসির (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানায়, তৈয়বুল ইসলাম ও তাঁর পরিবার কক্সবাজার থেকে আজ সকালে ঢাকা ফিরছিলেন। যাত্রাবাড়ী থানার কাছে অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে তাঁদের গাড়ি রাস্তায় ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁদের গাড়ির ওপর উঠে গেলে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তৈয়বুল ইসলাম ও তাঁর পরিবার ঢাকার গ্রীন রোড এলাকার অধিবাসী।এদিকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হক।