যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে মাতুয়াইল মা ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজনের নাম রেবেকা ইয়াসমিন (৪০) ও তাঁর ছেলে রিফাত মাহমুদ (১২)। তাঁদের বাসা মাতুয়াইল তুষারধারা আবাসিক এলাকায়।পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।