যাত্রাবাড়ীতে ৩ খুন: গ্রেপ্তার শফিক তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার শফিকুর রহমানকে পুলিশ আজ শনিবার তিন দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী থানার পুলিশ নিহত মিজানের ভাতিজা শফিকুর রহমানকে আজ সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠান। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের বাড়িতে মিজানুর রহমান, তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমানকে (৪৫) গুলি ও জবাই করে হত্যা করা হয়।