যাত্রাবাড়ীতে ৮০ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পুলিশ আজ শনিবার সকালে ৮০ কেজি গাঁজা ও ভারতীয় ২৫০টি শাড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ কাজে ব্যবহূত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হেলাল (৪০) ও আলাই (৪৮)।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, পুলিশ বিবির বাগিচা ৪ নম্বর ফটকের উল্টোদিকে ডেমরা সড়কে একটি মাইক্রোবাসের গতিরোধ করে। পুলিশ ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ হেলাল ও আলাইকে গ্রেপ্তার করে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বঙ্গবাজারের মাদকদ্রব্যের জনৈক ব্যবসায়ী হাজি সাহেবকে গাঁজা পৌঁছে দিতে সিলেট থেকে মাইক্রোবাসে করে ওই দুই ব্যক্তি ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়েছে।