যাত্রাবাড়ীর অগ্নিকাণ্ডে আরও ১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতা তৈরিতে ব্যবহূত আঠা প্রস্তুতকারী কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে আরও একজন মারা গেছেন। তাঁর নাম বিশু মিয়া (২৮)। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় ১১ জন মারা গেলেন। বিশু মিয়ার লাশ গতকাল রাতেই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই লিলি কেমিকেল কোম্পানি নামের এই কারখানাটি গড়ে উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ৬ অক্টোবর বিকেলে ওই প্রতিষ্ঠানের কারখানা ও গুদামে জুতার আঠা তৈরির জন্য ব্যবহূত রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে বার্ন ইউনিটের অধ্যাপক শহিদুল বারী প্রথম আলোকে জানিয়েছিলেন, বিশু মিয়ার অবস্থাও সঙ্কটাপন্ন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি তাঁর শ্বাসনালিও পুড়ে গেছে।