যাত্রাবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দরে ইরাকি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে মালিকির দেড় ঘণ্টা যাত্রাবিরতি করার কথা। ইউএনবি