যানজট কমাতে ট্রাফিক আইন মেনে চলুন: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট সমস্যা লাঘব করতে চাইলে আমাদের সাময়িক কষ্ট মেনে নিতে হবে। এ জন্য তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যানজট নিরসন বিষয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি নিজে সব সময় ট্রাফিক আইন মেনে চলি। জরুরি কাজ থাকলেও রং সাইডে গাড়ি চালাই না। তিনি বলেন, পরিবহন খাতে শিগগির বড় ধরনের পরিবর্তন আসবে।