যানজট নিরসনে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ঋণ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে বিকল্প উপায় হিসেবে সরকার কমিউটার সার্ভিস (যাত্রীবাহী ট্রেন) চালুর উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত একটি প্রস্তাব একনেকে উপস্থাপন করা হবে। এ ট্রেন সার্ভিসের ইঞ্জিন কিনতে ঋণসহায়তা দেবে দক্ষিণ কোরিয়ার ইকোনোমি ডেভেলপমেন্ট কো-অপারেশন ফার্ম (ইডিসিএফ)। আজ বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে ইডিসিএফের পরিচালক তায়েসু কিম যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের সঙ্গে এ ঋণ বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়ার সরকার সব সময়ই ইডিসিএফের মাধ্যমে সাহায্য করে থাকে। তিনি বলেন, তাঁদের এবারের সহায়তার ১৫০টি এসি এবং ১৫০ নন-এসি বাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিসেম্বরের মধ্যে চুক্তি সই হতে পারে। এ ছাড়া চট্টগ্রামে কালুরঘাট সেতুর রেললাইনের পাশাপাশি সড়কের জন্য প্রতিষ্ঠানটি সহায়তা করবে। রাজধানীতে চারটি ফ্লাইওভার তৈরির ব্যাপারে বিভিন্ন সময় কথা বলা হলেও এ পর্যন্ত কী করা হয়েছে, সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, জুরাইন ফ্লাইওভারটি যোগাযোগ মন্ত্রণালয় থেকে করা হবে আর বাকিগুলো করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যানজট সমস্যা নিরসনের বিষয়ে আবুল হোসেন বলেন, এটি একটি পুঞ্জীভূত সমস্যা। একদিনে সমাধান সম্ভব নয়। তবে বর্তমান সরকার দায়িত্ব নিয়েই তা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।