যানজট হ্রাসে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাতায়াত ব্যবস্থায় কার্যকর মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করা হলেও ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে সরকারি কোনো উদ্যোগ নেই। তাই যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।আজ মঙ্গলবার রাজধানীর কলাবাগানে পবার নিজস্ব কার্যালয়ে আয়োজিত ‘যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপসমূহ: আমাদের মতামত’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। সম্মেলনে বক্তারা বলেন, এর আগে যানজট নিরসনের নাম করে বাস, ট্রাক, রিকশা, ট্রেন এবং পথচারীর চলাচল নিয়ন্ত্রণ করায় জনসাধারণের হয়রানি বেড়েছে। নীতি ও পরিকল্পনা গ্রহণকারী ব্যক্তিরা ব্যক্তিগত গাড়ির সুবিধাভোগী হওয়ায় এগুলো নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।এ ছাড়াও হকারদের লাইসেন্সের বিনিময়ে ফুটপাতে সুশৃৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। পথচারীদের নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য জ্রেবা ক্রসিং ফিরিয়ে আনা; ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন; এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের বদলে গণপরিবহন-ব্যবস্থা কার্যকর ও বিনিয়োগ করা; সাইকেলের জন্য আলাদা লেন; সিটি বাসের সঙ্গে আন্তনগর বাস, রেল ও নৌপথের সমন্বয়; সর্বত্র পার্কিংয়ের জন্য জায়গা ও ঘণ্টা হিসেবে পার্কিং ফি নেওয়া; ব্যক্তিগতর গাড়ির লাইসেন্স বরাদ্দ সীমিত করার জন্যেও সম্মেলনে সুপারিশ করা হয়।পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সম্মেলনে নগর পরিকল্পনা বিশেষজ্ঞ মারুফ রহমান, নীতি বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম ও পবার প্রোগ্রাম অফিসার তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।