যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, আজ সকাল সাতটার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের একটি জায়গা ছিদ্র হলে উত্পাদন প্রক্রিয়ায় ত্রুটি দেখা দেয় এবং ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি জানিয়েছেন, উৎপাদন বন্ধের কিছুক্ষণ পরই কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি দূর করার চেষ্টা করেন। তবে আগামী এক সপ্তাহের আগে উত্পাদন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।কারখানার বিক্রয় বিভাগ জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকলেও কারখানাটির কমান্ড এরিয়াভুক্ত ছয় জেলায় ডিলারদের চলতি মাসের বরাদ্দ দিতে কোনো সমস্যা হবে না। এ মুহূর্তে কারখানায় সারের মজুদের পরিমাণ এক লাখ ৩০ হাজার মেট্রিক টন।