যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ফ্লাইট বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে হ্যাঙারে ফিরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ডিসি-১০ এ উড়োজাহাজটির আজ বেলা তিনটায় হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে বিজি-০৭৮ ফ্লাইটের উড়োজাহাজের বদলে আজ বিকেল পাঁচটায় আরেকটি উড়োজাহাজ হংকং যাত্রা করবে।এ ব্যাপারে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক প্রথম আলো ডটকমকে জানান, ইঞ্জিনের প্যারামিটারে তাপমাত্রা বেশি দেখানোর কারণে উড়োজাহাজটিকে হ্যাঙারে ফিরিয়ে নেওয়া হয়। বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।দেবব্রত বণিক জানান, উড়োজাহাজটি বদল করে আরেকটি ডিসি-১০ বিমানকে হংকং পাঠানো হবে। যাত্রীদের লাগেজ ও খাবারসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে বিকেল পাঁচটার সময় বিমানটি ঢাকা ছাড়তে পারে। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন, তা তিনি জানাতে পারেননি।