যাযাবরের সেই টুপি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিন দুদিন নয়, দীর্ঘ ৪৬ বছর ধরে মাথায় পরে এসেছেন সেই টুপি। মৃতু্যর পর শবযাত্রার সঙ্গী হলেও আর চিতায় ওঠানো হয়নি টুপিটি। এখন টুপিটির ঠঁাই হচ্ছে আসামের রাজধানী গুয়াহাটির ঐতিহ্যবাহী শঙ্করদেব কলাক্ষেত্র জাদুঘরে। সদ্য প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে ১৯৬৫ সালে এই টুপিটি উপহার দিয়েছিলেন তাঁরই এক নেপালি বন্ধু। সেই থেকে এটি পরে এসেছেন তিনি। এবার রাজ্য সরকার সেই ঐতিহাসিক টুপিটি সংরক্ষণের সদ্ধিান্ত নিয়েছে। শিল্পীর ভ্রাতৃবধূ মনীষা হাজারিকা সংবাদমাধ্যমকে বলেন, `টুপিটি ভুপেনদার খুবই পছন্দ ছিল। তাই সবসময় টুপিটি সঙ্গে রাখতেন। আমৃতু্য টুপিটি সঙ্গী ছিল ভূপেনদার। এবার সেই টুপি সাধারণ মানুষের দর্শনের জন্য রাখা হচ্ছে শঙ্করদেব কলাক্ষেত্রে।'