যুক্তরাজ্যে অহেতুক তল্লাশি অবৈধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে হাজার হাজার সন্ত্রাসবিরোধী তল্লাশি অবৈধভাবে করা হয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র অফিস এ তথ্য জানিয়েছে।বিবিসি অনলাইন জানিয়েছে, যথাযথ অনুমোদন না দেওয়ায় সন্ত্রাসবাদ আইনের ৪৪ নম্বর অনুচ্ছেদ ভুলভাবে ব্যবহার করা হয়েছে। এর উদাহরণ হলো ২০০৪ সালের এপ্রিল মাসে পুলিশ অবৈধভাবে ৮৪০ জন মানুষকে তল্লাশির জন্য থাময়েছিল। ২০০৮ সালে আইনের কড়াকড়ির আগেও এ ধরনের অনেক ঘটনা ঘটেছে।পুলিশ মন্ত্রী নিক হার্বাট বলেছেন, এর জন্য প্রশাসনিক ভুলই দায়ী এবং এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ আইনের পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।এ বছরের জানুয়ারি মাসে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস এই আইনটি অবৈধ ঘোষণা করে। যুক্তরাজ্যের নতুন জোট সরকার জানিয়েছে, সন্ত্রাসবিরোধী এই আইন পর্যালোচনা করা হচ্ছে।