যুক্তরাজ্যে বন্যায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ঝড়ে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০১টি ঘরবাড়ি।যুক্তরাজ্যের দক্ষিণ, মধ্য, পশ্চিম ও উত্তরাঞ্চলেও ঢুকে পড়েছে বন্যার পানি। এখন পর্যন্ত মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া এক ব্যক্তি নিখোঁজ রয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, বন্যার কারণে যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর ওয়েলসের অংশবিশেষের সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন।বন্যাকবলিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে এই সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।