যুক্তরাজ্যে বন্যার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাকবলিত এলাকার শত শত ঘরবাড়ি থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে পানিতে ডুবে যাওয়া সড়কে গাড়ি ফেলে চলে গেছেন। নদীর পানি ক্রমে কূল ছাপিয়ে ফুঁসে ওঠায় পরিস্থিতির ব্যাপারে বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বন্যায় নর্থ ইস্ট সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে মোরপেথ, চেস্টার-লি-স্ট্রিট, স্টকটন অন টিস শহর এবং নিউক্যাসেলের কয়েকটি এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।এ ছাড়া ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। গত রোববার থেকে প্রায় তিন শতাধিক স্থাপনা বন্যাকবলিত হয়ে পড়েছে।যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জায়াগায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে রেল চলাচল। এর মধ্যে দ্য এ ১ এবং ইস্ট কোস্ট মেইন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।আবহাওয়া অফিস জানায়, গত ৪৮ ঘণ্টায় অনেক জায়গায় ৫০ থেকে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।যুক্তরাজ্যের কয়েকটি অংশের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেছে। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ওপর দিয়ে একই সময়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। স্কটল্যান্ডে পাঁচটি অঞ্চলে বন্যাবিষয়ক সতর্কতা জারি করা হয়েছে।