যুক্তরাজ্যে বাংলাদেশের ছাত্র ভর্তি সাময়িকভাবে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য পয়েন্ট-ভিত্তিক টায়ার-৪ প্রক্রিয়ার আওতায় স্টুডেন্ট ভিসাপ্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। হাইকমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউকে বর্ডার এজেন্সির (ইউকেবিএ) ঘোষণার সাপেক্ষে কাল ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভিসাকেন্দ্রে সাময়িকভাবে টায়ার-৪ ভিসার আবেদন বন্ধ থাকবে।ব্রিটিশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, আশাতিরিক্ত স্টুডেন্ট ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে ইউকেবিএ এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশ, নেপাল ও উত্তর ভারত থেকে আপাতত টায়ার-৪-এর আওতায় নতুন কোনো ভিসার আবেদন নেওয়া হবে না। ১ ফেব্রুয়ারির পর কোনো তারিখে ভিসা আবেদন কেন্দ্রে সাক্ষাত্ করার কথা থাকলেও তাদের সাক্ষাত্ আবার টায়ার-৪-এর আওতায় ভিসা আবেদন গ্রহণ করা পর্যন্ত স্থগিত থাকবে। তবে অন্য ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এ ঘোষণা প্রযোজ্য নয়।ঢাকার বিট্রিশ হাইকমিশনের ইউকেবিএর অপারেশন ম্যানেজার স্টুয়ার্ট পারসিভাল বলেছেন, প্রকৃত ছাত্রদের এবং ভালো শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।