যুক্তরাজ্যে বিয়েহীন জুটিদের সন্তান বাড়ছে
যুক্তরাজ্যে বিয়ের বন্ধন ছাড়া একসঙ্গে বাস করা জুটিদের সন্তান বাড়ছে। এই বৃদ্ধির হারটা বেশি বেড়েছে গত ৫০ বছরে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।যুক্তরাজ্যের অফিস অব ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) দেওয়া এক তথ্যে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত জন্ম নেওয়া শিশুদের মধ্যে ৪৭ শতাংশই বিয়ের বন্ধনহীন জুটিদের। এ তথ্য অনুযায়ী, ২০১১ সালে ৫৩ শতাংশ শিশুর জন্ম হয়েছে বিবাহিত দম্পতির ঘরে। ২০০১ সালে এই হার ছিল ৬০ শতাংশ এবং ১৯৬১ সালে ছিল ৯৪ শতাংশ। ওএনএস বলছে, অবিবাহিত জুটির এই ৪৭ শতাংশ সন্তানের মায়ের (৯৬ শতাংশ) বয়স ২০ বছরের কম। ওএনএসের বরাত দিয়ে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ২০০১ সালের চেয়ে ২০১১ সালে সব বয়সী নারীদের বিয়েবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার অনেক বেড়েছে। তবে তাঁরা সন্তানের জন্ম নিবন্ধন করতে পারবেন।