যুক্তরাজ্যে বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি ও শিল্পপ্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কের স্পর্শকাতর তথ্যকে সাইবার হামলার লক্ষ্যবস্তু করার ঘটনা বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। যোগাযোগ-বিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকের মহাপরিচালক আইএইন লবব্যান আজ সোমবার দ্য টাইমস পত্রিকায় এক নিবন্ধে এ কথা লিখেছেন। লবব্যান লেখেন, সাইবার হামলার কারণে ‘যুক্তরাজ্যের অর্থনৈতিক অগ্রগতি’ হুমকির মুখে পড়েছে। তিনি আরও লেখেন, ‘এ বছরের গ্রীষ্মে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এবং অন্যান্য সরকারি বিভাগে একটি গুরুত্বপূর্ণ কিন্তু ব্যর্থ সাইবার হামলার ষড়যন্ত্র করা হয়েছে।’লন্ডনে সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনা অনুষ্ঠানের আগে লবব্যানের এই নিবন্ধ প্রকাশ করা হলো। লন্ডনের আলোচনায় রাজনৈতিক নেতা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একসঙ্গে বসানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, সাইবার হামলার ঘটনা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এবং কল্যাণ ও করবিষয়ক তথ্যভান্ডারে হামলার আশঙ্কাও দেখা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের যেসব দেশ তাঁদের ব্যাংকিং ব্যবস্থার সাইবার নিরাপত্তা বিধান করতে পারবে না, সেসব দেশ মারাত্মক অসুবিধায় পড়বে। বিবিসি।