যুক্তরাজ্যে ২৫ অবৈধ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বাংলাদেশের ২৫ অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গত সাত সপ্তাহে দেশটির বিভিন্ন শহর থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।দূতাবাস আরও জানায়, অবৈধ ওই শ্রমিকদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়া হবে। ওই শ্রমিকেরা তাঁদের ভিসার মেয়াদের চেয়ে বেশিদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। এর মাধ্যমে তাঁরা অভিবাসন আইন ভঙ্গ করেছেন।বাংলাদেশি ওই শ্রমিকেরা যুক্তরাজ্যের রেস্তোরাঁগুলোতে অবৈধভাবে কাজ করতেন। অবৈধভাবে ওই শ্রমিকদের নিয়োগ দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হয়েছে। প্রত্যেক শ্রমিকের জন্য তাঁদের ১০ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে।ইউকে বর্ডার এজেন্সির মুখপাত্র বলেন, ‘আমরা এ ধরনের অবৈধ কাজ সহ্য করব না।’ যারা তাঁদের চাকরি দিয়েছে তারাও অন্যায় করেছে বলে তিনি জানান। ওয়েস্ট লন্ডনের সাউথহিল, ডেভন, সাউথ ওয়েলসসহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার করেছে।