যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ শনিবার সকালে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখান থেকে তিনি ২১ মে যুক্তরাষ্ট্রে যাবেন।আজ সকাল ১০টা ১৫ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। ১৫ দিনের সফর শেষে খালেদা জিয়া ২৯ মে ঢাকায় ফিরবেন।জানা গেছে, লন্ডনে খালেদা জিয়া তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির কয়েকটি কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। যুক্তরাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর। খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু ও সাবিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।