যুক্তরাজ্যের কার্ডিনাল পদত্যাগ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের সেন্ট অ্যান্ড্রু এবং এডিনবরা গির্জার প্রধান ধর্মযাজক কার্ডিনাল কেইথ ও’ব্রিয়েন। তিনি দেশটির রোমান ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে জ্যেষ্ঠ ধর্মযাজক। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।১৯৮০-এর দশক থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে গির্জার পুরোহিতদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ ওঠার পর গতকাল রোববার কার্ডিনাল ও’ব্রিয়েনের পদত্যাগের এই ঘোষণা এল। পোপ ষোড়শ বেনেডিক্ট তাঁর পদত্যাগ অনুমোদন করেছেন কি না, তা ভ্যাটিকান থেকে নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।পোপ নির্বাচনের সম্মেলন আগে শুরু করতে আইন পরিবর্তন: পোপ ষোড়শ বেনেডিক্ট রোমান ক্যাথলিক চার্চ আইনে উত্তরসূরি নির্বাচনের জন্য সম্মেলন অনুষ্ঠানসংক্রান্ত ধারায় পরিবর্তন এনেছেন। এর ফলে এখন নির্ধারিত সময়ের আগেই ওই সম্মেলন শুরু করা যাবে। ভ্যাটিকান এ কথা জানিয়েছে। এর ফলে আগামী ১৫ মার্চের আগেই সম্মেলন শুরু করা যাবে।