যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ বাংলাদেশির তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বসবাসকারী প্রভাবশালী ১০০ বাংলাদেশির একটি তালিকা তৈরি করা হয়েছে। দেশটির রাজনীতি, ব্যবসা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এসব বাংলাদেশির। তালিকাটি তৈরি করেছেন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর আবদেল উল্লাহ ও আয়েশা কুরেশি। ২০১২ সালে লন্ডনে অলিম্পিক আয়োজনের অধিকার পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আয়েশা কুরেশির।গত সপ্তাহে লন্ডনে বাংলাদেশিদের এক অনুষ্ঠানে তালিকাটি প্রকাশ করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি রুশনারা আলী এতে উপস্থিত ছিলেন।শিল্পোদ্যোগ, রাজনীতি, ব্যবসা, শিক্ষা, স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ড এবং গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন—এমন ব্যক্তিদের নিয়ে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ওয়ান হান্ড্রেড’ নামে এই তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে টেলিকম ব্যবসায় অবদানের জন্য তালিকায় স্থান পেয়েছেন নৌফল জমির এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নাম আছে রুকসানা বেগমের। ধর্মীয় বিভাগে আছেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান মুহাম্মাদ আবদুল বারী।আবদেল উল্লাহ জানান, বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে প্রবাসী কৃতী বাংলাদেশিদের নিয়ে এই তালিকা করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যেই এমন সব ব্যক্তি আছেন, সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার জন্য যাঁদের সত্যিকারের প্রভাব রয়েছে।’ ইস্ট লন্ডন অ্যাডভারটাইজার ডট কম।