যুক্তরাজ্যের ফোর্ড কারাগারে দাঙ্গা, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্স প্রদেশের ফোর্ড কারাগারে গতকাল শনিবার রাতে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। দাঙ্গা চলাকালে বিক্ষুব্ধ কয়েদিরা কারাগারে আগুন ধরিয়ে দেয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারাগারের বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে। ঘটনা তদন্তে আজ রোববার থেকে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।কারাগার কর্মকর্তা সংস্থার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই কারাগারে অ্যালকোহলের খালি বোতল পাওয়া যাচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে গতকাল কারাগারের কর্মকর্তারা সন্দেহভাজন কয়েকজন কয়েদির নিঃশ্বাস পরীক্ষা করতে যান। এ সময় কয়েদিরা ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ওপর চড়াও হলে দাঙ্গার সৃষ্টি হয়। দাঙ্গার একপর্যায়ে কয়েদিরা কারাগারে আগুন ধরিয়ে দেয়। পরে প্রশিক্ষিত কর্মকর্তার মাধ্যমে দাঙ্গা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি থাকার ঘর, ডাকঘর, শরীরচর্চা-কেন্দ্র, বিলিয়ার্ড খেলার কক্ষ ও স্নুকার খেলার ঘর পুড়ে যায়।কারামন্ত্রী ক্রিসপিন ব্লান্ট জানান, ওয়েলসের আঞ্চলিক কারাগার ব্যবস্থাপকের নেতৃত্বে আনুষ্ঠানিক তদন্ত পরিচালিত হবে।