যুক্তরাজ্যের বন্দীরা বেশি সুবিধা পেতে ইসলাম গ্রহণ করছেন
ভীতিকর কারাবন্দী মুসলমানদের ভয়ে এবং নিয়ম অনুযায়ী কারাগারে শুধু মুসলমানদের জন্য নির্ধারিত অতিরিক্ত সুযোগ-সুবিধা পেতে যুক্তরাজ্যের বন্দীরা ইসলাম গ্রহণের দিকে ঝুঁকছেন।‘সুবিধাভোগী মুসলিম’ নামে পরিচিত নতুন ইসলাম গ্রহণকারী কারাভোগীরা শুক্রবারের নামাজে যোগ দিতে বিভিন্ন কাজ ও পড়াশোনা থেকে অব্যাহতি পান এবং তাঁদের রুচিকর হালাল মাংস সরবরাহ করা হয়, যা শুধু মুসলমানদের সরবরাহ করা হয়ে থাকে।গত শতকের নব্বইয়ের দশকের মধ্যভাগ থেকে মুসলমান বন্দীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা ১৯৯৪ সালের ৫ শতাংশ অথবা দুই হাজার ৫১৩ জন থেকে বৃদ্ধি পেয়ে ২০০৮ সালে নয় হাজার ৭৯৫ জন বা ১১ শতাংশে পৌঁছেছে।জেলখানার উচ্চপর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এবং তরুণ বন্দীরা অমুসলিমদের ভয়-ভীতি প্রদর্শন ও জোরপূর্বক ধর্মত্যাগের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছেন।কারাগারে অতিরিক্ত সুযোগ-সুবিধা সত্ত্বেও মুসলমান বন্দীরা তাঁদের কারা অভিজ্ঞতায় নিজেদের নিরাপত্তাহীন বলে উল্লেখ করেছেন। এদিকে অন্তত ৪ শাতাংশের মধ্যে ৩ শতাংশ মুসলমান কারাবন্দী কারা অভ্যন্তরে নিরাপদ নয় বলে উচ্চপর্যায়ের কারারক্ষীদের কাছে জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া