যুক্তরাজ্যের বড় শত্রু জর্জ ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বড় শত্রুদের একটি তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য। তালিকার শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তাঁরই নেতৃত্বে যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র।ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, যুদ্ধের সময় সামরিক বাহিনীর শক্তিশালী প্রতিপক্ষ কারা ছিল সে বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের জাতীয় সামরিক জাদুঘর ২০ জনের ওই তালিকাটি তৈরি করে। শত্রু তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আইরিশ নেতা মাইকেল কলিন্স। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন যথাক্রমে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ফিল্ড মার্শাল এরউইন রোমেল ও তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি কামাল আতাতুর্ক।এ তালিকায় ভারতীয় উপমহাদেশের দুজনও আছেন। তাঁরা হলেন—টিপু সুলতান ও ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ।