যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসীরা পাকিস্তানকে অস্থিতিশীল করছে: নওয়াজ শরীফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ বলেছেন, দেশটির সার্বভৌমত্ব এখন দুটি পক্ষের হামলার শিকার হচ্ছে। এর একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং অন্যটি যুক্তরাষ্ট্র। এ দুই পক্ষ পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলেছে। নওয়াজ শরীফ গতকাল মঙ্গলবার তাঁর দলের এক সম্মেলনে কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।নওয়াজ শরীফের বক্তব্যের উদ্ধতি দিয়ে পাকিস্তানের দ্য নেশন পত্রিকার অনলাইনে বলা হয়েছে, তিনি বলেছেন, ‘তাঁর দল পাকিস্তানের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। দরকার হলে তারা জীবনও বিসর্জন দেবে।’ নওয়াজ শরীফ ভারতের নাম উল্লেখ না করে বলেছেন, সন্ত্রাসী ছাড়াও অনেক শক্তি আছে, যারা পাকিস্তানকে ধ্বংস করতে চায়। করাচির মেহরান নেভাল একাডেমিতে সন্ত্রাসী হামলার বিষয়ে তিনি বলেন, ‘এটা পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার জন্য পরিকল্পিত হামলা।