যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংকের পাশে থাকবে: ব্লেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রামীণ ব্যাংকের পাশে ছিল, আছে এবং থাকবে।আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুরে গ্রামীণ ব্যাংকের একটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি ওই কেন্দ্রের সদস্যদের সঙ্গে আলাপ করেন এবং পরে ব্যাংকের ওই শাখা পরিদর্শন করেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্লেক বলেন, দক্ষ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব বদল করতে হবে। এই ব্যাংকের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষারও আহ্বান জানান তিনি।