যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার বিরুদ্ধে উ. কোরিয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে আজ রোববার বিক্ষোভ করেছে উত্তর কোরীয়রা। উত্তর কোরিয়ার সামরিক ও বেসামরিক লাখো মানুষ এতে অংশ নেয়। এ সময় তারা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে তাদের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। প্রয়োজনে দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকি দিয়েছে তারা।রয়টার্সের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার প্রায় দেড় লাখ সেনা ও বেসামরিক মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়। তারা এটাকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পবিত্র যুদ্ধ বলে ঘোষণা দেয়। এ ছাড়া দেশটির তরুণ প্রজন্ম প্রয়োজনে সেনাবাহিনীতে যোগ দেওয়ারও আগ্রহ প্রকাশ করে।খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরের সৈন্যরা উত্তর কোরীয় নেতাদের ছবিতে কটু মন্তব্য লিখে তাঁদের অপমান করেন। এর প্রতিবাদ জানাতেই উত্তর কোরিয়ার মানুষ আজ ওই বিক্ষোভে অংশ নেয়।উত্তর কোরিয়ার ভাইস মার্শাল রি ইয়ং-হো বলেন, দেশের মানুষ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিকল্পনা এবং বারুদের গন্ধকে ঘৃণা করে। তবে উত্তর কোরিয়ার যুবলিগ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা রি সং-হো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের ৫০ লাখ তরুণ দেশের শীর্ষস্থানীয় নেতাদের অপমান করার বিষয়টিকে সহ্য করবে না।’১৯৫০ সালে শুরু হওয়া দুই কোরিয়ার যুদ্ধ ১৯৫৩ সালেকোন শান্তিচুক্তি ছাড়াই শেষ হয়।