যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহ (৩০) গাড়িবোমা হামলার ব্যর্থ চেষ্টা চালানোর পর যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে পাকিস্তানকে জরুরি ভিত্তিতে তার আদিবাসী অধ্যুষিত এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।নিউইয়র্ক টাইমসে গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে মার্কিন জেনারেল ম্যাকক্রিস্টাল গত শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কিয়ানির সঙ্গে দেখা করে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।পাকিস্তানি এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত অ্যানি পিটারসন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তাঁর সরকারের প্রতি আহ্বান জানান।এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, ফয়সালের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য যাচাই করে দেখা হবে। একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে টাইমস পত্রিকা জানায়, কিয়ানিকে বলা হয়, ‘আপনারা আর এমন ভাব করতে পারেন না যে এসব কিছুই হচ্ছে না। আমরা বলছি আপনাদের উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালাতেই হবে।’ পত্রিকাটি জানায়, আরেকজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা বলছি, “দুঃখিত, (যুক্তরাষ্ট্রে) যদি কোনো সফল হামলা ঘটে তবে আমরা বাধ্য হব” পাকিস্তানে সামরিক অভিযান চালাতে।’টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানে তার স্পেশাল অপারেশন বাহিনীর উপস্থিতি বাড়ানোর যেসব চেষ্টা করেছে, এমনকি উপদেষ্টা বা প্রশিক্ষকের ভূমিকায়, তাও দৃঢ় প্রতিরোধের সম্মুখীন হয়। উল্লেখ্য, গত সোমবার গ্রেপ্তার হওয়া ফয়সাল শাহজাদ স্বীকার করেছেন, তিনিই টাইমস স্কয়ারে গাড়িবোমাটি পুঁতে রাখেন।—রয়টার্সযুক্তরাষ্ট্র পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে প্রথম আলো ডেস্কনিউইয়র্কের টাইমস স্কয়ারে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহ (৩০) গাড়িবোমা হামলার ব্যর্থ চেষ্টা চালানোর পর যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে পাকিস্তানকে জরুরি ভিত্তিতে তার আদিবাসী অধ্যুষিত এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।নিউইয়র্ক টাইমসে গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে মার্কিন জেনারেল ম্যাকক্রিস্টাল গত শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কিয়ানির সঙ্গে দেখা করে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।পাকিস্তানি এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত অ্যানি পিটারসন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তাঁর সরকারের প্রতি আহ্বান জানান।এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, ফয়সালের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য যাচাই করে দেখা হবে। একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে টাইমস পত্রিকা জানায়, কিয়ানিকে বলা হয়, ‘আপনারা আর এমন ভাব করতে পারেন না যে এসব কিছুই হচ্ছে না। আমরা বলছি আপনাদের উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালাতেই হবে।’ পত্রিকাটি জানায়, আরেকজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা বলছি, “দুঃখিত, (যুক্তরাষ্ট্রে) যদি কোনো সফল হামলা ঘটে তবে আমরা বাধ্য হব” পাকিস্তানে সামরিক অভিযান চালাতে।’টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানে তার স্পেশাল অপারেশন বাহিনীর উপস্থিতি বাড়ানোর যেসব চেষ্টা করেছে, এমনকি উপদেষ্টা বা প্রশিক্ষকের ভূমিকায়, তাও দৃঢ় প্রতিরোধের সম্মুখীন হয়। উল্লেখ্য, গত সোমবার গ্রেপ্তার হওয়া ফয়সাল শাহজাদ স্বীকার করেছেন, তিনিই টাইমস স্কয়ারে গাড়িবোমাটি পুঁতে রাখেন।—রয়টার্স