যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের মদদদাতা: আয়তুল্লা খামেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে অভিযুক্ত করেছেন। পাকিস্তান ও আফগানিস্তানে ‘ড্রোন’ হামলা চালিয়ে অসংখ্য মানুষ হত্যার বিষয়ে ইঙ্গিত করে গতকাল শনিবার তিনি এ মন্তব্য করেন।ইরানের রাজধানী তেহরানে সন্ত্রাসবাদবিরোধী দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে তাঁর দেওয়া বার্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ রোববার খবর প্রকাশ করেছে।আয়তুল্লা আলী খামেনি তাঁর বার্তায় বলেছেন, ‘যে দেশের সেনাবাহিনী এমন হত্যাযজ্ঞের জন্য দায়ী, তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিষয়ে বিশ্বকে উপদেশ দিতে পারে না।’এর পাশাপাশি, হিজবুল্লাহ ও হামাস স্বাধীনতার জন্য লড়াই করলেও যুক্তরাষ্ট্র এই সংগঠন দুটিকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করছে বলে খামেনি অভিযোগ করেন।