যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দুর্নীতি নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন হলিউড তারকা জ্যাকি চ্যান। ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘চীন নয়, বরং যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ।’চীনের একটি টিভি চ্যানেলকে চ্যাকি চ্যান এসব কথা বলেছেন বলে আজ রোববার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।সম্প্রতি মার্কিন গণমাধ্যমে চীনের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার অভিযোগ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের নামও এসেছে।চীনের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে জন্ম নেয়া চ্যান মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, দেশটির জনগণই তাঁদের নেতাদের সমালোচনা করবেন, বিদেশিরা নয়।