যুক্তরাষ্ট্রকে আবার হুমকি উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রকে নতুন করে হুমকি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হিসেবে তাদের নাগালের মধ্যে রয়েছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ড থেকে এই হুমকি দেওয়া হয় বলে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানা গেছে।উত্তর কোরিয়া বলেছে, গুয়াম ও জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন নৌঘাঁটি থেকে তাদের দিকে যেসব অস্ত্র তাক করে রাখা হয়েছে, ‘নির্ভুল হামলা’ চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার মতো প্রয়োজনীয় অস্ত্র উত্তর কোরিয়ারও আছে। যদি তারা উসকানিমূলক কিছু করে, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে।নাম প্রকাশ না করা একজন সেনা মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে গুয়ামে অ্যান্ডারসন বিমান ঘাঁটিতে ‘নির্ভুল হামলা’ চালানোর অস্ত্র উত্তর কোরিয়ার আছে। এ ছাড়া জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন নৌঘাঁটিতে মোতায়েন অস্ত্র ধ্বংস করার মতো অস্ত্র তাদের কাছে আছে। এর আগে যুক্তরাষ্ট্রের ওপর পারমাণবিক ক্ষেপনাস্ত্র হামলা করার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ বার্ষিক সেনামহড়ায় কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে বি-৫২ যুদ্ধবিমান চালায়। উত্তর কোরিয়া এ ঘটনাকে ভালোভাবে নেয়নি।