যুক্তরাষ্ট্রকে এক হাত নিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইসলামাবাদের কর্মতত্পরতার প্রকাশ্য সমালোচনা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র এক মিত্রকে হারাবে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে পাকিস্তানভিত্তিক জিয়ো টিভিকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল বৃহস্পতিবার হিনা রাব্বানি খার যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা একজন মিত্র হারাবে।’গতকাল বৃহস্পতিবার মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন অভিযোগ করেন, হাক্কানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। হাক্কানি জঙ্গি গোষ্ঠীকে ‘আইএসআইয়ের প্রকৃত অস্ত্র’ বলে উল্লেখ করেন মুলেন। মুলেনের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।মাইক মুলেন আরও অভিযোগ করেন, ১৩ সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসে হামলার ক্ষেত্রে পাকিস্তানের আইএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হাক্কানি গোষ্ঠীকে আইএসআই সমর্থন দিচ্ছে। হিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তোমরা নির্বাহ করতে পারবে না। আর সে ঝুঁকি নিতে চাইলে তোমাদেরই মূল্য দিতে হবে।’