যুক্তরাষ্ট্রকে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি দিল পাকিস্তান সেনাবাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতার সম্পর্ক পুনর্বিবেচনা করার হুমকি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।পাকিস্তান সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি পরিষ্কার বলেছেন, সার্বভৌমত্ব লঙ্ঘন করে ওয়াশিংটন যদি আবার পাকিস্তান ভূখণ্ডে কোনো সেনা অভিযান পরিচালনা করে, তবে তাদের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, লাদেনের মতো একজন ভয়ংকর সন্ত্রাসী কীভাবে বছরের পর বছর পাকিস্তানে অবস্থান করলেন, তা চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার বিষয়ে তারা তদন্ত করবে।গত সোমবার মার্কিন বিশেষ কমান্ডোদের হাতে পাকিস্তানের ভূখণ্ডে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এ নিয়ে পাকিস্তান সরকার ভেতরে-বাইরে চাপের মুখে রয়েছে।