যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ছিনতাই আতঙ্ক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীবেশী কয়েকজন ছাত্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবরে মার্কিন বিমান ইউএস এয়ারওয়েজের একটি ফ্লাইটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনগামী ওই ফ্লাইটের এক যাত্রী ছিনতাই পরিকল্পনার আশঙ্কা করে কর্তৃপক্ষকে জানালে দেখা দেয় ওই আতঙ্ক। পরে অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় ফ্লাইটের যাত্রা শুরু হয়। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা দেরিতে ফ্লাইটটি ওয়াশিংটনে পৌঁছে।

রয়টার্সের খবরে বলা হয়, আরব আমিরাতের ওই ছাত্রদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ ঘটনার কোনো সত্যতা পায়নি। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা একে জাতিগত ঘৃণার বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেন। ইয়াকুব আলশামসি নামের এক ছাত্র বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য পুলিশ সদস্যদের দায়ী করা যায় না। পুলিশ কেবল তাদের দায়িত্ব পালন করেছে। আলশামসি এ ঘটনার জন্য ওই যাত্রীর হীন মানসিকতাকে দায়ী করেন। আরবীয় বলেই তাঁদের বিরুদ্ধে ওই যাত্রী এই অভিযোগ তুলেছেন বলে উল্লেখ করেন আলশামসি।ওয়াশিংটনে ‘টুডেস স্টুডেন্ট টুমরোস লিডার’ নামে একটি সম্মেলন আরব আমিরাতের প্রতিনিধিত্ব করার জন্য ওই ছাত্ররা ওয়াশিংটন যাচ্ছিলেন। রয়টার্স।