যুক্তরাষ্ট্রে অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাব প্রকাশ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব হোয়াইট হাউসে প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। আগ্নেয়াস্ত্র-বিষয়ক সহিংসতা দমাতে ব্যাপক পদক্ষেপ নিয়ে এই আইন চালু করা হবে। আজ বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কানেটিকাটের একটি স্কুলে গুলির ঘটনা ঘটে। এতে ওই স্কুলের ২০ ছাত্রসহ ২৭ ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ আইন পাসের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।ওবামা এর মধ্যে স্বীকার করেছেন, এই প্রস্তাব প্রতিনিধি পরিষদে তীব্র বিরোধিতার মুখোমুখি হবে। হামলায় ব্যবহূত ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে ওবামা। ওবামার এই প্রস্তাবে ১৯টি সুনির্দিষ্ট ধারা থাকতে পারে।দেশটির অস্ত্র বিক্রেতা গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবে।