যুক্তরাষ্ট্রে আবার তুষারঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে নতুন করে তুষারঝড় শুরু হয়েছে। এরই মধ্যে মিনেসোটা ও ওহাইও অঙ্গরাজ্য তুষারের চাদরে ঢাকা পড়েছে। তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি ও বরফশীতল বৃষ্টি হওয়ায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। আজ শনিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।রাস্তা পিচ্ছিল হয়ে থাকায় অনেক বাস ও ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ওকলাহোমা শহরে গতকাল সকালে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন মারা গেছে। আবহাওয়া প্রতিকূল থাকায় গতকাল শিকাগোর দুটি বিমানবন্দরে ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারঝড়টি মধ্যাঞ্চল থেকে সরে পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সপ্তাহের শেষে তুষারঝড়টি কানেটিকাটের উত্তরাঞ্চল ও মেইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর।