যুক্তরাষ্ট্রে কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। গ্রামবাংলায় কাবাডি বেশ জনপ্রিয়। প্রতিবেশী দেশ ভারতেও এর জনপ্রিয়তা রয়েছে। শুধু প্রতিবেশী দেশ নয়, মহাদেশেরও গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে কাবাডি। ইলিনয় অঙ্গরাজ্যের জনসবার্গ সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থীদের এই খেলা শেখানো হচ্ছে। আর এই কাজ করছেন ভারতীয় স্কুলশিক্ষক অজয় কুমার। যুক্তরাষ্ট্র-ভারত শিক্ষক বিনিময়বিষয়ক বিশেষ কর্মসূচির আওতায় জনসবার্গ স্কুলে ছয় মাসের জন্য শিক্ষকতা করছেন তিনি। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে তাদের কাবাডি খেলা শেখাচ্ছেন অজয়। শিক্ষার্থী কেভিন কন্নর বলে, ‘অজয় কুমারের কাছ থেকে ভারতীয় সংস্কৃতি ও খাবার সম্পর্কে জেনে আমি অভিভূত।’ পিটিআই অনলাইন