যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে ২০০ ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শীতকালীন ঘূর্ণিঝড়ের কারণে আজ বৃহস্পতিবার ২০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারী তুষারপাত ও ঝোড়ো হাওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে উত্তরাঞ্চলীয় নিউ ইংল্যান্ডে ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারের স্তর জমতে পারে। এরই মধ্যে মিশিগান অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় এক ফুট পুরো বরফ জমেছে। ওহাইওর রিভার ভ্যালি এলাকায় প্রবল তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে নিউইয়র্ক, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ার এলাকায় ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং দুই ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে।ঝড়ের কারণে গত বুধবার আরাকানসাস ও আলাবামার প্রায় দুই লাখ মানুষ বিদ্যুিবচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া খারাপ আবহাওয়ার কারণে সৃষ্ট দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।