যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে ১২ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার আকস্মিক ঘূর্ণিঝড়ে ১২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।গতকাল রাত একটার দিকে ইলিনয়েস, মিসৌরি ও কানসাসের কিছু অংশে এ ঘূর্ণিঝড়ের আঘাতে ১২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এ ছাড়া এসব অঙ্গরাজ্যের বেশ কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। সেখানে উদ্ধার তত্পরতা চলছে।কর্মকর্তারা জানান, শিলা পাহাড় থেকে বয়ে আসা ঠান্ডা বায়ু পূর্ব দিকে বয়ে যাওয়ার সময় এ ঘূর্ণিঝড়ের উত্পত্তি হয়েছে।এ ঘটনায় কানসাসের গভর্নর সাম ব্রাউনব্যাক এবং মিসৌরির গভর্নর জে নিক্সন নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।