এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক দূর পাহাড়ের বাতাসেরা। নাসরীন জাহানের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করছেন তারিন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি নাকি দেশের বাইরে ছিলেন?হ্যাঁ, ছুটি কাটাতে গিয়েছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ওখানে আমার দুই বোন থাকে। ওদের বাচ্চাদেরও ছুটি ছিল। তাই সবাই মিলে অনেক জায়গায় ঘুরেছি, মাছ ধরেছি, নৌকা চালিয়েছি, চম ৎ কার চম ৎ কার সব ফুলের বাগানে গিয়েছি, স্ট্রবেরির বাগান দেখেছি, সমুদ্রসৈকত ও দ্বীপে ঘুরে বেড়িয়েছি। পুরো সময়টা দারুণ কেটেছে।শুধু ঘুরে বেড়িয়েছেন, কোনো নাটকের কাজ করেননি?হ্যাঁ, একটি ধারাবাহিকের কাজ করেছি; তৌকীর আহমেদের ছায়াবৃতা। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মেয়েকে নিয়ে মা বিদেশ-বিভুঁইয়ে পড়ে আছেন। দেশে না থাকলেও দেশের প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি। মেয়ে যেন বাঙালি-সংস্কৃতিকে ভুলে না যায়, মা সেই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু মেয়ে কি মায়ের ইচ্ছাকে সম্মান জানাতে পেরেছে? নাটকে এ ব্যাপারটি তুলে ধরা হয়েছে। আসলে ওখানকার প্রবাসী বেশির ভাগ বাঙালির মনের কথাগুলো তুলে ধরা হয়েছে এখানে। নাটকে আমি সেই মায়ের চরিত্রে অভিনয় করেছি।‘দূর পাহাড়ের বাতাসেরা’ নাটকটির প্রচার শুরু হয়েছে। আপনি দেখেছেন?ধারাবাহিকটির প্রচার যখন শুরু হয়, তখন আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। ওখানে অনেকেই দেখে আমাকে নাটকটির ব্যাপারে বলেছে। ওই সময় তো বেড়ানো আর নাটকের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তবে দেশে আসার পর দেখেছি। আপনি তো এই নাটকে ‘দেবলীনা’ চরিত্রে অভিনয় করছেন। কেমন লাগছে?আমরা যাঁরা মিডিয়ায় কাজ করি, তাঁদের জন্য এই নাটকের গল্পটি খুব স্বাভাবিক ঘটনা। দেবলীনার জীবনে যা ঘটছে, তা কিন্তু খুবই বাস্তব। এই জগতের চিত্রটা কিন্তু সব সময় এক রকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে এর চেহারা আর সুর পাল্টে যায়। এখানে গুরুত্বপূর্ণ হলো, এই সময়টার মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি থাকতে হবে। সেটা যদি কারও না থাকে, তাহলে তাঁর জীবনটা হুমকির সম্মুখীন হয়। কেউ কেউ নিজের জীবনকে ধ্বংস করার চেষ্টা করেন। নাটকটি এমন কিছু বাস্তব ঘটনার ওপর। আর নাসরীন জাহানের উপন্যাসটাও চম ৎ কার। তাই কাজ করতেও ভালো লাগছে।