যুক্তরাষ্ট্রে টর্নেডো ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৯৬
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ টর্নেডো ও ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯৬ জন হয়েছে। এ সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বিবিসি ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েকটি অঙ্গরাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণের সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে বন্যা দেখা দিয়েছে এবং বিদ্যুত্ব্যবস্থা ভেঙে পড়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আলাবামা অঙ্গরাজ্য পরিদর্শনে যাবেন। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ১৯৫ জন মারা গেছেন। এ ছাড়া মিসিসিপিতে ৩৩ জন, টেনেসিতে ৩৩ জন, আরকানসাসে ১১ জন, জর্জিয়ায় ১৪ জন, সাউথ ভার্জিনিয়ায় আটজন এবং লুইজিয়ানায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, সরকার দুর্গতদের উদ্ধার ও পুনর্বাসনের লক্ষ্যে সব কিছুই করবে।