যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের পাঁচটি অঙ্গরাজ্যে গত শুক্রবার রাতে প্রলয়ংকরী টর্নেডোয় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কেন্টাকিতে ২০ জন, ইন্ডিয়ানার তিনটি কাউন্টিতে অন্তত ১৪ জন, ওহাইয়োতে তিনজন ও আলাবামায় একজনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া জর্জিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিয়ানার একটি ছোট শহর প্রায় ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। টর্নেডো আক্রান্ত এলাকার অনেক ঘরবাড়ি, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল বাতাসে মালবাহী ট্রাক ও গাছপালা উড়ে গেছে। বহু পাকা ভবন ও কাঠের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার তত্পরতা শুরু করেছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যে সহায়তার ঘোষণা দিয়েছেন।