যুক্তরাষ্ট্রে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি কমিউনিটি কলেজে গতকাল মঙ্গলবার ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, হিউসটনের কাছে লন স্টার কলেজের সাইফেয়ার ক্যাম্পাসে এই নির্বিচার হামলা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় একজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহূত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা বেড়ে গেছে।