যুক্তরাষ্ট্রে প্রচণ্ড দাবদাহে নিহত ৪০ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড দাবদাহে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক দিনে মারা গেছে ৪০ জনেরও বেশি মানুষ। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে আজ রোববার এ কথা জানানো হয়।দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে উপকূলবর্তী এলাকায় গতকাল শনিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ওয়াশিংটন, সেন্ট লুইস ও ইন্ডিয়ানাপোলিসে এ বছর রেকর্ড পরিমাণে তাপমাত্রা বেড়েছে। এসব শহরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে।তাপমাত্রা বৃদ্ধি এবং একই সঙ্গে বিদ্যুতের সংকট জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে এক প্রলয়ংকরী ঝড়ে দেশটির কয়েকটি রাজ্যে বিদ্যুত্ সরবরাহব্যবস্থা ধ্বংস হয়ে যায়।সেন্ট লুইসে তাপমাত্রা বৃদ্ধিজনিত রোগে তিনজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন শহরটির স্বাস্থ্যকর্মীরা। তাঁরা বলেন, এর বাইরে আরও ছয়জনের মৃত্যুর খবর তাঁদের কাছে এসেছে। শিকাগোতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, সেখানে মারা গেছে ১০ জন। গত শুক্রবার ভার্জিনিয়ার সরকারি কর্মকর্তারা ১০ জনের এবং মেরিল্যান্ডের কর্মকর্তারা নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দাবদাহে ওহিওতে মারা গেছে তিনজন, ওয়েসকনসেনে তিনজন, টেনেসিতে দুজন এবং পেনসিলভানিয়ায় তিনজন।প্রচণ্ড গরম ও খরায় দেশটির কৃষি খাত এখন হুমকির সম্মুখীন। কৃষকেরা বৃষ্টির অভাবে ভুট্টা ও সয়াবিন বপন করতে পারছেন না। অনেক কৃষক জানিয়েছেন, তাঁরা এই মৌসুমে ফসল বোনার আশা ছেড়ে দিয়েছেন। আবহাওয়াবিদেরা বলছেন, এই দাবদাহ অস্বাভাবিক, কারণ এর আগে এত দীর্ঘ দাবদাহ আর কখনো দেখা যায়নি।